শাশ্বত বাণী

শ্বাশ্বত বাণী || প্রকাশ কাল - April 18 2018

  1. মানুষকে প্রকৃত মনুষ্যত্ব দান করে তপস্যা। দেহের নেশা না কাটলে মানুষ আনন্দের উৎসের সন্ধান পায় না। তপস্যার দ্বারাই দেহের নেশা কাটাতে হয়। শ্রীশ্রীঠাকুর
  2. বর্ত্তমান সমস্যা নিবারণের উপায় একমাত্র তপস্যা। তপোবলে বলীয়ন্‌ না হলে ধর্ম্মসংস্থাপন করা যাবে না। তপস্যা-নিয়মিত উপাসনা, ব্রহ্মচর্য্য, বাক্‌সংযম, সাত্ত্বিক আহার, সৎগ্রন্থ পাঠ ইত্যাদি। শ্রীশ্রীঠাকুর
  3. অভ্যাস কর মুখে নাম রাখা আর তিনিই সব সেজেছেন মনে করে প্রণাম করতে অভ্যাস কর। নুতন পথে চলতে আরম্ভ করলে ভুলভ্রান্তি আছেই, তথাপি উদ্যম ত্যাগ করবে না। শ্রীশ্রীঠাকুর
  4. সকলের চয়ে বড় অপরাধী এই দেহের ক্ষুধাকে, ভোগসুখের আমন্ত্রণকে তোমরা বর্জন কর। মিলারেপা
  5. উপায় থাকবে না কেন? তাঁর শরণাগত হও, আর ব্যাকুল হয়ে প্রার্থনা কর যাতে অনুকূল হাওয়া বয়, – যাতে শুভযোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। শ্রীশ্রীরামকৃষ্ণদেব
  6. গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। মন বহির্মুখ থাকে না – যেন বার-বাড়ীতে কপাট পড়লো। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়! রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ – বাহিরে পড়ে থাকবে। শ্রীশ্রীরামকৃষ্ণদেব
  7. মা! তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন – কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। শ্রীশ্রীরামকৃষ্ণদেব