শাশ্বত বাণী
শ্বাশ্বত বাণী ||
প্রকাশ কাল - April 18 2018
- মানুষকে প্রকৃত মনুষ্যত্ব দান করে তপস্যা। দেহের নেশা না কাটলে মানুষ আনন্দের উৎসের সন্ধান পায় না। তপস্যার দ্বারাই দেহের নেশা কাটাতে হয়। শ্রীশ্রীঠাকুর
- বর্ত্তমান সমস্যা নিবারণের উপায় একমাত্র তপস্যা। তপোবলে বলীয়ন্ না হলে ধর্ম্মসংস্থাপন করা যাবে না। তপস্যা-নিয়মিত উপাসনা, ব্রহ্মচর্য্য, বাক্সংযম, সাত্ত্বিক আহার, সৎগ্রন্থ পাঠ ইত্যাদি। শ্রীশ্রীঠাকুর
- অভ্যাস কর মুখে নাম রাখা আর তিনিই সব সেজেছেন মনে করে প্রণাম করতে অভ্যাস কর। নুতন পথে চলতে আরম্ভ করলে ভুলভ্রান্তি আছেই, তথাপি উদ্যম ত্যাগ করবে না। শ্রীশ্রীঠাকুর
- সকলের চয়ে বড় অপরাধী এই দেহের ক্ষুধাকে, ভোগসুখের আমন্ত্রণকে তোমরা বর্জন কর। মিলারেপা
- উপায় থাকবে না কেন? তাঁর শরণাগত হও, আর ব্যাকুল হয়ে প্রার্থনা কর যাতে অনুকূল হাওয়া বয়, – যাতে শুভযোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। শ্রীশ্রীরামকৃষ্ণদেব
- গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। মন বহির্মুখ থাকে না – যেন বার-বাড়ীতে কপাট পড়লো। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়! রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ – বাহিরে পড়ে থাকবে। শ্রীশ্রীরামকৃষ্ণদেব
- মা! তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন – কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। শ্রীশ্রীরামকৃষ্ণদেব